ইরান যুদ্ধের আবহে ১০০ ডলার পার তেল, কমল সোনার দাম, ২৪০০ পয়েন্ট পতন সেনসেক্সে

ইরান যুদ্ধের আবহে মূল্যস্ফীতির আশঙ্কা ক্রমেই গ্রাস করছে গোটা বিশ্বকে। একদিকে তেলের দাম বেড়ে চলেছে। অপরদিকে সোনার দামও কমেছে বিগত কয়েকদিনে। আজ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে ইরান যুদ্ধ। এই আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গের মতে, ব্রেন্ট ক্রুডের দাম ২৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৮.৭৩ ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। এদিকে টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ শতাংশে লাফিয়ে উঠেছে। সিঙ্গাপুরে সকালে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে ৫১২৪.৪৮ ডলারে নেমেছিল। রুপো প্রতি আউন্সে দাম ১.৬ শতাংশ কমে ৮৩.২২ ডলারে ঠেকেছিল। এদিকে আজ ভারতীয় শেয়ার বাজারে লেনদেন চালু হতেই সেনসেক্স প্রায় ২৪০০ পয়েন্ট পড়ে গিয়েছিল।