

গত বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে চোখ রাখলে দেখা যায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৫ টা আসন আর বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। ভোট শতাংশের নিরিখে তৃণমূল পেয়েছে ৪৮.০২ শতাংশ আর বিজেপি পেয়েছে ৩৭.৯৬ শতাংশ ভোট। গত নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যায় ৩০ টি আর তৃণমূলের বাকি ২৪ টি। আর দক্ষিণবঙ্গে ২৪০ টি আসনের মধ্যে ১৯০ টি পায় তৃণমূল, বিজেপি পায় ৪৬ টি। দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তৃণমূলের স্ট্রাইক রেট প্রায় ৮০ শতাংশ। বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে দক্ষিণবঙ্গে সিট বাড়াতে হবে। প্রথম প্রশ্ন, পশ্চিমঙ্গে মুসলিম ভোটারদের ভোট কি পাবে বিজেপি? এই প্রশ্নের সরাসরি উত্তর 'না'। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক জনসভায় স্বীকার করেছেন, মুসলিমরা বিজেপি-কে ভোট দেবে না। তাহলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে বিজেপি-র একমাত্র লক্ষ্য হিন্দু ভোট। এখন প্রশ্ন হল, বিজেপি আরও ঠিক কত শতাংশ হিন্দু ভোট পেলে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের সম্ভাবনা রয়েছে? শুভেন্দু অধিকারী কী দাবি করেছিলেন? শুভেন্দু দাবি করেছিলেন, আরও ৬ শতাংশ হিন্দু ভোট পেলেই বিজেপি ক্ষমতায় আসবে। তিনি লোকসভা ভোটের বিজেপির ৩৯ শতাংশ ভোটকে ধরে হিসেব করেছিলেন। বিধানসভায় কিন্তু বিজেপি ভোট পেয়ে ছিল ৩৭ শতাংশ। সেক্ষেত্রে হিন্দু ভোট আরও ৮ শতাংশ বাড়াতে হবে। তৃণমূল যদি মুসলিম ভোটের প্রায় ৯০ শতাংশ পায়। সেক্ষেত্রে তৃণমূল ২১ শতাংশ ভোট প্রথমেই পেয়ে যাবে। তৃণমূলকে হিন্দু ভোটের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট আদায় করতে হবে। যা অসম্ভব নয়। আর এই হিন্দু ভোটের প্রায় ১০-১২ শতাংশ কংগ্রেস ও বামেদের দিকে যাবে। সেক্ষেত্রে অঙ্কের হিসাবে বিজেপি হিন্দু ভোটের ৫০ থেকে ৫৫ শতাংশের বেশি পাবে না।
২০২১ সালের বিধানসভা ভিত্তিক ফলাফলের প্যাটার্ন বলছে, রাজ্যের ২৯৪ টি বিধানসভার মধ্যে বিজেপি ৬০-৬৫টি কেন্দ্রে ধারাবাহিক ভাবে জিততে পেরেছে। এর মধ্যে ২০ থেকে ২৫টি আসন রয়েছে, যেখানে বিজেপি গত তিনটি বড় নির্বাচনে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে। ৯০ শতাংশের বেশি হিন্দু ভোটার রয়েছে, রাজ্যের এমন ৪৯টি বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে লিড ছিল। হিন্দু অধ্যুসিত অঞ্চলেও তৃণমূল এগিয়ে ছিল।
আর একটি ন্যারিটিভ যা বিজেপির বিপক্ষে যাবে তা বিজেপির হিন্দি তোষণনীতি। সাধারণ বাঙালি বিজেপির এই রাজনীতিকে ভয় পায়। যে কারণে অনেক বাঙালির মধ্যে অবাঙালি বিদ্বেষ রয়েছে। সেই কারণে ওরা চাইবে না বিজেপি ক্ষমতায় আসুক।
Social Plugin