বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও চাপে পড়েছে। টানা কমতে কমতে তা এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কিছুদিন উঁচুতে রাখবে—এমন ধারণা জোরালো হওয়ায় বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক। এর সঙ্গে যোগ হয়েছে তেলের দাম বাড়ার কারণে মুদ্রাস্ফীতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা।
বুধবার স্পট গোল্ডের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। গত ১৮ ফেব্রুয়ারির পর এটাই সর্বনিম্ন। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও প্রায় একই হারে নেমে ৪ হাজার ৯০৭ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকার আশঙ্কা তৈরি হয়েছে। আর সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদ না দেওয়া সম্পদে আগ্রহ স্বাভাবিকভাবেই কমে যায়। তখন বিনিয়োগকারীরা বেশি ঝুঁকে পড়েন এমন খাতে, যেখানে নিয়মিত আয় পাওয়া যায়।
তাদের আরও বক্তব্য, মধ্যপ্রাচ্যের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরান-ইসরায়েল উত্তেজনা যত দীর্ঘ হবে, বাজারে অনিশ্চয়তা তত বাড়বে। এতে স্বর্ণের ওপর চাপ আরও কিছুদিন থাকতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন তৃতীয় সপ্তাহে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, ইসরায়েলের হাতে নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার জবাব হিসেবেই এই হামলা। পরিস্থিতি কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়।
আপনার শহরে সোনার দাম ( Good রিটার্ন অনুসারে)
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫৭,৪১০ টাকা
২২ ক্যারেট - ১,৪৪,২৯০ টাকা
১৮ ক্যারেট - ১,১৮,০৬০ টাকা
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫৭,৫৬০ টাকা
২২ ক্যারেট - ১,৪৪,৪৪০ টাকা
১৮ ক্যারেট - ১,১৮,২১০ টাকা
মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৫৭,৪১০ টাকা
২২ ক্যারেট - ১,৪৪,২৯০ টাকা
১৮ ক্যারেট - ১,১৮,০৬০ টাকা

Social Plugin