১৩১ কোটি টাকা! বিশ্বকাপজয়ী জন্য পুরস্কার ঘোষণা বোর্ডের

দু’বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কারমূল্য অনেকটাই বেশি। সে বার সূর্যেরা পেয়েছিলেন ১২৫ কোটি টাকা।
দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছে বিসিসিআই। সূর্যকুমার যাদবের দলের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দু’বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কারমূল্য অনেকটাই বেশি। সে বার সূর্যেরা পেয়েছিলেন ১২৫ কোটি টাকা। এ বার আরও ৬ কোটি টাকা বেশি।
বছরটুর্নামেন্টঅধিনায়কপুরস্কারমূল্য
২০০৭টি-টোয়েন্টি বিশ্বকাপমহেন্দ্র সিংহ ধোনি২ কোটি টাকা
২০১১ওয়ানডে বিশ্বকাপমহেন্দ্র সিংহ ধোনি২ কোটি টাকা
২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপরোহিত শর্মা১২৫ কোটি টাকা
২০২৬টি-টোয়েন্টি বিশ্বকাপসূর্যকুমার যাদব১৩১ কোটি টাকা
২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত যখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখন বোর্ডের পুরস্কারমূল্য ছিল ২ কোটি টাকা। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। তখনও বোর্ড দলকে ২ কোটি টাকা দিয়েছিল। এর পর ২০২৪ সালে ১২৫ কোটি এবং এ বার ১৩১ কোটি টাকা দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌরেরা মেয়েদের এক দিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পেয়েছিলেন ৫১ কোটি টাকা।
রবিবার অহমদাবাদে তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন সূর্যেরা। একই সঙ্গে প্রথম দল হিসাবে পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজিরও গড়েছে তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘‘বোর্ড এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করছে।’’