বাংলায় SIR-এ ক্ষুব্ধ CEC জ্ঞানেশ কুমারের পুলিসকে ৫ দফা কড়া নির্দেশ

সোমবার ফুল বেঞ্চের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার শুরুতেই কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্পষ্ট করে দেন, কেউই কমিশনের স্ক্যানারের বাইরে নন। গাফিলতি প্রমাণিত হলে কোনও এসপি, সিপি, ডিএম, কাউকে রেয়াত করা হবে না।

রাজ্যে এসআইআর সংক্রান্ত কাজকর্ম নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। পাশাপাশি রাজ্যের পুলিস প্রশাসনের উদ্দেশেও ৫ দফা কড়া নির্দেশ কমিশনের। এমনকি কমিশনের তোপের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি ইডিও। 

বাংলায় SIR নিয়ে কমিশনের অসন্তোষ

সোমবার ফুল বেঞ্চের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনার শুরুতেই কড়া বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কাজ যথাযথভাবে করা হয়নি। দায়িত্বশীল পদে থেকেও কেন গাইডলাইন মেনে কাজ করা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি। মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দেন, কমিশন প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং কেউই কমিশনের স্ক্যানারের বাইরে নন। কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, কিছু কর্মকর্তার গাফিলতির কারণে কমিশনের ভাবমূর্তিতে যাতে কোনওরকম কালিমা না লাগে, তা নিশ্চিত করতেই কড়া অবস্থান নিয়েছে কমিশন।

পুলিসকে কড়া বার্তা কমিশনের নির্বাচন কমিশনের প্রাথমিক ব্রিফিংয়েই পুলিস প্রশাসনকে ৫ দফা কড়া বার্তা কমিশনের। কমিশন স্পষ্ট করে দেয়, সব রাজনৈতিক দল ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করছে । পুলিসে অভিযোগ করেও কাজ হচ্ছে না বলছে। এটা বরদাস্ত করা হবে না।, পর্যবেক্ষকদেরও নিরপেক্ষ থেকে ফেয়ার প্লে করতে হবে। কোনও পক্ষপাতিত্ব চলবে না।, হিংসা মুক্ত এবং প্রলোভন মুক্ত নির্বাচন করাতে হবে।, যদি তা না হয় আমরা কোনও এসপি, সিপি, ডিএমকে রেয়াত করব না। আমরা আইন বের করে ব‍্যবস্থা নেব।, ভোট পরবর্তী হিংসা কোনো ভাবে বরদাস্ত নয়

এমনকি এদিন রাজ্য পুলিস প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া মন্তব্য করতে শোনা যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। রাজ্যে বোমা উদ্ধার প্রসঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, “হয় বোমা থাকবে, না হলে আপনারা থাকবেন।” বহুতল ভোটারদের ভয় দেখানো হলে কাউকে রেয়াত করা হবে না বলেও সতর্ক করে দেন তিনি।