বোর্ডের তরফে জানানো হয়েছে, কোনও রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনের আয়োজন থাকছে না। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বলেন, ওই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, শুরুর দিনটা সম্পূর্ণভাবে শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
তবে পুরো টুর্নামেন্টটাই যে নিঃশব্দে কেটে যাবে, তা নয়। আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ফাইনালের দিন অর্থাৎ ৩১ মে একটি বড়সড় সমাপ্তি অনুষ্ঠান হবে।
এর আগে এমন সিদ্ধান্ত দেখা গিয়েছিল ২০১৯ সালেও। পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর সে বছরও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বোর্ড। তখন উদ্বোধনের জন্য রাখা টাকাও নিহতদের পরিবারকে দেওয়া হয়েছিল।
এ বার আইপিএল শুরু হচ্ছে আগামী শনিবার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Social Plugin