বক্স অফিসের সব রেকর্ড তছনছ করবে ধুরন্ধর ২


বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছিল দক্ষিণী ছবি 'বাহুবলী' ও 'কেএফজি'এর মতো ছবি। সেই রেকর্ড ভেঙে দিয়েছিল বলিউডি ছবি 'ধুরন্ধর'। এবার 'ধুরন্ধর ২ 'বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙতে প্রস্তুত।  ছবির প্রথম অংশটি ব্লকবাস্টার হিট হয়েছিল, দ্বিতীয় পর্বের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে এবং এটি চলতি বছরের সবচেয়ে ব্লজবাস্টার সিনেমা হিসাবে গন্য হবে বিশেষজ্ঞদের অভিমত। রণবীর সিংয়ের ছবি ‘ধুরন্ধর ২’ নিয়ে ভক্তরা যে কতটা উত্তেজিত, তা যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান সকলকে হতবাক করে দিয়েছে।  এখন পর্যন্ত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর মোট আয়ের পরিমাণ প্রায় ১৮ কোটিতে পৌঁছেছে।যদি ব্লক করা আসনগুলি ধরা হয়, তাহলে এই সংখ্যা ২৩ কোটি ছাড়িয়েছে।  বর্তমানে, ভারতজুড়ে মোট ৮,২৫৯টি শো নির্ধারিত হয়েছে। ছবিটির হিন্দি সংস্করণে সর্বাধিক সংখ্যক শো রয়েছে, ৭,৮৭৯টি। হিন্দি সংস্করণের গড় টিকিটের দাম প্রায় ৪১৫ টাকা। ডলবি সিনেমার মতো প্রিমিয়াম ফরম্যাটের জন্য দর্শকরা মোটা অঙ্কের টাকা খরচ করতেও ইচ্ছুক, যার টিকিটের দাম ৭৫৯ টাকা পর্যন্ত। এমনকী মেট্রো সিটিতে ৩১০০ টাকার টিকিটও হাউজফুল।মুক্তির আর ঠিক এক সপ্তাহ বাকি। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (Dhurandhar The Revenge), আর তার আগেই ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। গত সপ্তাহে প্রকাশিত তিন মিনিটেরও বেশি ঝলকে ব্যাপক সাড়া পড়েছে। রণবীর সিংকে দেখা গিয়েছে জাসকিরাত সিং রঙ্গি চরিত্রে, যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যেন পুরোপুরি “বিস্ট মোড”-এ প্রস্তুত।