অলিভ অয়েল সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় জানেন কি?

অলিভ অয়েল হাজার হাজার বছর ধরে বিশ্বজুড়ে রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাজা স্যালাডের উপর ছিটিয়ে দেওয়া থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় রান্নার প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয় এই সোনালি তরলটি। এর স্বাদ, বহুমুখিতা এবং স্বাস্থ্য উপকারিতার জন্য খুবই গ্রহনযোগ্য  বহু মানুষের  কাছে। অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বিতে সমৃদ্ধ হওয়ায় অলিভ অয়েলকে পুষ্টিবিদরা  রেফার করেন।  

যদিও পৃথিবীর অনেক অঞ্চলে জলপাই গাছ জন্মায়, তবুও একটি দেশ তার বিপুল উৎপাদন, দীর্ঘদিনের ঐতিহ্য এবং জলপাই চাষের সঙ্গে গভীর সাংস্কৃতিক সম্পর্কের জন্য বিশেষভাবে আলাদা হয়ে দাঁড়িয়েছে। যে দেশটি তার নাম স্পেন। 

এই দেশটি  বিশ্বে অলিভ অয়েলের সবচেয়ে বড় উৎপাদক দেশ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। দেশটি প্রতি বছর বিশ্বের মোট অলিভ অয়েল উৎপাদনের একটি বড় অংশ উৎপাদন করে এবং ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন বাজারে তা রপ্তানি করে।