
চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে শুভমনের সামাজিক মাধ্যমে একটি পোস্টকে ঘিরে। ভারত বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের উল্লাসের একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শুভমন। সেই ছবি ভাইরাল হয়। ছবিতে স্যামসনের অনুপস্থিতি চোখে পড়ছে অনেকের। তাদের বক্তব্য, সঞ্জুর ছবি এডিট করে বাদ দিয়েছেন গিল। কেউ কেই সূর্যকুমারের যাদবের পোস্ট করা ছবির প্রসঙ্গ তোলেন। সূর্যর ছবিতে স্যামসন রয়েছেন। অথচ গিলের ছবিতে নেই। গিল কি ইচ্ছে করেই সঞ্জুর ছবি বাদ দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না শুভমান গিল। একেবারে শেষ মুহূর্তে বাদ পড়েন ভারতের বাকি দুই ফরম্যাটের অধিনায়ক। অনেকে প্রশ্ন করছেন, সঞ্জুর সাফল্যে ঈর্ষান্বিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন গিল?
তবে অনেকে বলছেন, এই দাবি সত্যি নয়। বিশ্বজয়ের পর অনেক ছবি তোলা হয়েছে। তার মধ্যে থেকে কোনও একটা ছবি গিল আপলোড করেছেন। তবে সেটাতে সঞ্জুকে দেখা যাচ্ছে না, এটা ঠিক। যশস্বী জয়সওয়ালও সেরকমই একটি ছবি আপলোড করেছেন। তাই গিল এডিট করে সঞ্জুকে বাদ দেননি।
Social Plugin