চমকে দিল‘ওয়ার মেশিন’ সিনেমাটি ৩ দিনে ৪ কোটি ভিউ

স্ট্রিমিং দুনিয়ায় নতুন করে আলোচনায় এসেছে  ওয়ার মেশিন’ (War Machine)। গত শুক্রবার মুক্তির পর মাত্র তিন দিনের মধ্যেই ছবিটি প্রায় ৩৯.৩ মিলিয়ন ভিউ পেয়েছে। এত অল্প সময়ে এত দর্শক পাওয়া যে কোনো স্ট্রিমিং কনটেন্টের জন্য বড় সাফল্যই বলা যায়। ফলে জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাপ্তাহিক তালিকায় দ্রুতই শীর্ষে উঠে এসেছে ছবিটি।

বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশন ঘরানার এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন Alan Ritchson। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। মাত্র কয়েক দিনের দর্শকসংখ্যাই বলে দিচ্ছে, নতুন এই গল্পটি মানুষ বেশ আগ্রহ নিয়ে দেখছেন।

স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চের ২ থেকে ৮ তারিখের মধ্যেই এই বিপুল দর্শকসংখ্যা অর্জন করে ছবিটি সপ্তাহের সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত হয়। অল্প সময়েই তাই সিনেমাটি দর্শকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

ছবিটি পরিচালনা করেছেন Patrick Hughes। গল্পে দেখা যায়, মার্কিন সেনাবাহিনীর রেঞ্জারদের কঠিন প্রশিক্ষণের শেষ ধাপ চলছে। একদল তরুণ সেনা কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করছে। তাদের নেতৃত্বে থাকে একজন অভিজ্ঞ সৈনিক, যার ভূমিকায় অভিনয় করেছেন অ্যালান রিচসন। কিন্তু একসময় একটি সাধারণ প্রশিক্ষণ মিশনই হঠাৎ ভয়ংকর পরিস্থিতিতে রূপ নেয়। তারা মুখোমুখি হয় অজানা উৎসের এক শক্তিশালী যুদ্ধযন্ত্রের। এরপর শুরু হয় বাঁচা–মরার লড়াই, যেখানে সাহস, কৌশল আর সীমিত অস্ত্র দিয়েই সেই অজানা শক্তির বিরুদ্ধে লড়তে হয় তাদের।

সিনেমাটির শুটিং হয়েছে মূলত ভিক্টোরিয়া অঞ্চলে এবং নিউজিল্যান্ডের–এর কিছু প্রাকৃতিক লোকেশনে। বাস্তব লোকেশন ব্যবহারের কারণে অ্যাকশন দৃশ্যগুলো অনেক বেশি বাস্তব মনে হয়। পরিচালক প্যাট্রিক হিউজেসও চেষ্টা করেছেন যতটা সম্ভব বাস্তব স্টান্ট ও বিস্ফোরণ ব্যবহার করতে, যাতে দৃশ্যগুলো আরও জীবন্ত লাগে।

ছবিটি প্রথমে অস্ট্রেলিয়ায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পায়। পরে ৬ মার্চ বিশ্বব্যাপী নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হওয়ার পরই এটি দ্রুত দর্শকদের নজর কাড়ে।