উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, দেখতে পারবেন এক ক্লিকেই, জানুন

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এখন সবারই চোখ ঘড়ির কাঁটায়। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রী আর অভিভাবকদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে—কবে বেরোবে ফল?

সরকারিভাবে এখনও দিন ঘোষণা হয়নি ঠিকই, তবে ধারণা করা হচ্ছে মে মাসের শেষ দিক বা জুনের শুরুর দিকে ফল প্রকাশ হতে পারে। এর মধ্যে আবার রাজ্যে বিধানসভা ভোটের ফল ৭ মে বেরোবে, তাই তার পরেই মাধ্যমিক এবং তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের সম্ভাবনাই বেশি বলেই মনে করা হচ্ছে।

ফল প্রকাশের দিন সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে। তবে সবার নাম আলাদা করে বলা হয় না। নিজের রেজাল্ট জানতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটেই ভরসা রাখতে হবে।

রেজাল্ট দেখার প্রক্রিয়াও খুব কঠিন কিছু নয়। wbchse.wb.gov.in বা wbresults.nic.in—এই দু’টি ওয়েবসাইটের যেকোনো একটিতে ঢুকলেই হবে। সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ লিঙ্কে ক্লিক করে নিজের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। তারপর সাবমিট করলেই স্ক্রিনে ফল ভেসে উঠবে, সেখান থেকেই মার্কশিট ডাউনলোড করে নেওয়া যাবে।

যাদের ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধা হয়, তাদের জন্য এসএমএসের ব্যবস্থাও রয়েছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WB12, তারপর একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর। সেই মেসেজ পাঠিয়ে দিতে হবে 5676750 বা 58888 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট চলে আসবে।

উল্লেখ্য, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় সাড়ে সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিল বলে জানা গেছে। এখন শুধু অপেক্ষা, কবে হাতে আসবে সেই বহু প্রতীক্ষিত ফল।